নাস্তিকদের জানাযা ও দাফনে  মুসলিম; উদারতা না বুদ্ধিবৃত্তিক দাসত্ব? | আব্দুল্লাহ বিন বশির

১. মৃত্যুর পর কোন ধরনের ব্যক্তির জানাযা পড়া হবে আর কার জানাযা পড়া যাবেনা, ইসলামে এই সম্পর্কে সুস্পষ্ট বিধান দেওয়া আছে। এতে কোনোরকম অস্পষ্টতা নেই৷

২. ইসলামের উদারনীতির নির্দিষ্ট মানহাজ ও মাপকাঠি আছে। ইসলাম তার গন্ডির বাহিরের উদারনীতিকে হয় কুফরি বলেছে বা গোমরাহি বলেছে৷ তাই সে সমস্ত কুফরি বা গোমরাহিকে ইসলামের উদারতার নাম দিয়ে চালিয়ে দেওয়া স্পষ্ট গোমরাহি। এতে কোনো সন্দেহ নেই।

কোনো মানুষ বা দল যখন স্বঘোষিত নাস্তিক ও স্পষ্ট মুরতাদের জানাযা আর দাফন করে, তখন  তাদের কাজে আমাদের অবস্থান হতে পারতো,

ক) তারা ভুল করেছে। ইসলামের বিধাননুযায়ী কাজটি করা হারাম হয়েছে৷ ভবিষ্যতে আর এই ধরনের কাজ তারা যেনো না করে। বা করলে নিজেদের নামের থেকে ইসলাম শব্দটা কেটে দেয়৷

খ) নাস্তিকের নাস্তিকতার বিষয়টা তাদের জানা ছিলোনা। তারা জানলে এই কাজ করতো না৷

‘একজন মুরতাদকে জানাযা দেওয়া আর মুসলমানদের কবরে তাদের দাফন করা’ নিয়ে আলোচনা যদি দুইয়ের মাঝে সীমাবদ্ধ থাকতো তাহলে পর্যালোচনার তেমন প্রয়োজন ছিলোনা। কিন্তু আলোচনা হচ্ছে ‘ইসলাম কত উদার’ এই শিরোনামে!

ইসলামের বেঁধে দেওয়া উদারনীতির বাহিরের উদারতাকে ইসলামের উদারতা বলে চালিয়ে দেওয়া ব্যক্তিদের যখন বলা হচ্ছে ‘এই ধরনের কাজকে তো ইসলাম হারাম করেছে, সেটা কিভাবে ইসলামের উদারতা হবে?’

এর উত্তরে যা বলা হচ্ছে তা মোটামুটি এরকম,

১. বিভিন্ন খ্রিস্টান মিশনারী সেবা মুলক কাজ করে মানুষকে খ্রিস্টান বানাচ্ছে, মুসলমানরা এই ধরনের সেবা মুলক কাজ করলে সমস্যা কী?’

২. কুফফারদের বিভিন্ন অপপ্রচারে ইসলামের সম্পর্কে মানুষের ধারণা অনেক খারাপ৷ এখন এই ধরনের কাজগুলো দেখলে মানুষ ইসলাম সম্পর্কে পজিটিভ হবে।

শিরোনাম হচ্ছে ‘ইসলামের উদারতা’ আর যুক্তি আর দলিল আসছে বুদ্ধিবৃত্তিক!  এখন স্বভাবতই প্রশ্ন আসবে এটা কি ইসলামের উদারতা না মনস্তাত্ত্বিক পরাজয়ের বুদ্ধিবৃত্তিক দাসত্ব?

‘বুদ্ধিবৃত্তিক ইসলামী কাজ’ শিরোনামের এই কাজটি কতটা ইসলামি তার জন্যে নাস্তিকতা ও ইসলামে নাস্তিকতার বিধান কী?  এবিষয়ে  সংক্ষিপ্ত হলেও আমাদের কিছু জেনে নেওয়া দরকার।

নাস্তিকতা কি? 

বাংলাতে Atheist এর প্রতিশব্দ হলো ‘নাস্তিক’। ইংরেজি Atheist (এথিইস্ট) শব্দটি মূলত গ্রীক থেকে আসা। দুটি গ্রীক শব্দ (a+theos) মিলে গিয়ে এর অর্থ দাঁড়িয়েছে – ‘এক বা একাধিক স্রষ্টার অস্তিত্বে যে অবিশ্বাসী’।

১) নাস্তিকদের বিখ্যাত ওয়েবসাইট  ‘American Atheism ’ এ প্রকাশিত ‘What is Atheism’ প্রবন্ধে নাস্তিকতার পরিচয় এভাবে দেওয়া হয়,

Atheism is one thing: A lack of belief in gods.

‘এককথায় নাস্তিকতা হলো, স্রষ্টার প্রতি বিশ্বাসের অভাব।’ [1]

 

২) [2]

‘দার্শনিক বস্তবাদি অর্থে নাস্তিক হলো এমন ব্যক্তি যে বিশ্বাস করে পার্থিব, ভৌত জগতের বাইরে কিছু নেই। কোনো স্রষ্টা নেই যিনি দৃশ্যমান এই মহাবিশ্বের পিছনে চুপিসারে কলকাটি নাড়ছেন। আত্মার কোন অস্তিত্ব নেই যা মৃত্যুর পরও বেঁচে থাকে, নেই অলৌকিক বলে কোনো কিছু। কেবলই রয়েছে জাগতিক ঘটনাবলী, যা আমরা এখনো বুঝে উঠতে পারি নি’।(২)

 

৩) বাংলাদেশের নাস্তিকপাড়ার প্রসিদ্ধ ওয়েবসাইট ‘সংশয়’-র ‘নাস্তিকতা কী একটি বিশ্বাস’ প্রবন্ধে নাস্তিকের পরিচয় তুলে ধরা হয় এভাবে,

Atheism, in general, the critique and denial of metaphysical beliefs in God or spiritual beings. As such, it is usually distinguished from theism, which affirms the reality of the divine and often seeks to demonstrate its existence.

অর্থাৎ এটা “ঈশ্বর নেই”- তাতে বিশ্বাস করা নয়। বরঞ্চ “ঈশ্বর আছে”, সেই প্রস্তাবকে উপযুক্ত তথ্যপ্রমাণের অভাবে বাতিল করা এবং সেই বিশ্বাসের বিপক্ষে যুক্তি তুলে ধরা। ঈশ্বর নেই, সেটা বিশ্বাস করা আর ঈশ্বর আছে, এই প্রস্তাবনাকে প্রমাণের অভাবে বাতিল করা দুটো সম্পূর্ণ ভিন্ন বিষয়। নাস্তিকতা কোন বিশ্বাস বা ধর্ম নয়, বরঞ্চ নাস্তিকতা হচ্ছে অবিশ্বাস। সেই বিশ্বাসে আস্থাহীনতা।(৩)

সার কথা দাঁড়ায়, দুনিয়া সৃষ্টির একমাত্র স্রস্টা আল্লাহ; এই বিষয়ে সন্দেহ, অনাস্থা বা অস্বীকার করাই হলো নাস্তিকতা।

নাস্তিকের সম্পর্কে ইসলামের বিধান কী? 

নাস্তিক চাই জন্মগত হোক বা মুসলমান অথবা অন্যকোনো ধর্ম থেকে কনভার্ট হয়ে হোক, ইসলামের পরিভাষায় সবপ্রকারকেই ‘কাফের’ বলা হবে৷ তবে কোনো মুসলমান ইসলাম ধর্ম ত্যাগ করে নাস্তিকতায় বিশ্বাসী হলে তাকে ‘মুরতাদ’ বলা হবে। সে সাধারণ কাফের থেকেও নিকৃষ্ট। ইসলামি রাষ্ট্র  বিধানুযায়ী মুরতাদকে হত্যা করা হবে।মুসলমানদের কবরে তাকে দাফন করা হবে না। বরং একটি গর্ত করে সেখানে ফেলে দেওয়া হবে।

১. ইবনে নুজাইম রহ. (৯৭০হি.) বলেন,

وإذا مات أو قتل على ردته لم يدفن في مقابر المسلمين ولا أهل ملته وإنما يلقى في حفرة كالكلب والمرتد أقبح كفرا من الكافر الأصلي

অর্থাৎ যদি কোনো ব্যক্তি মুরতাদ অবস্থায় মারা যায় বা নিহত হয় তবে তাকে মুসলমানদের কবরস্থানে দাফন করা যাবে না এবং ইসলাম ত্যাগ করে যে ধর্ম সে গ্রহণ করেছিল ঐ ধর্মের কবরস্থানেও না; বরং কুকুরের মত কোনো গর্তে নিক্ষেপ করে মাটিচাপা দেওয়া হবে। আর মুরতাদ জন্মগত কাফের থেকেও বেশি নিকৃষ্ট। (৪)

 

২. ফিকহী বিশ্বকোষ ‘আল মাউসুয়াতুল ফিকহিয়্যাহ’-তে বলা হয়েছে,

دفن المسلم في مقابر المشركين وعكسه:

اتفق الفقهاء على أنه يحرم دفن مسلم في مقبرة الكفار وعكسه إلا لضرورة……….

أما المرتد فقد ذكر الإسنوي نقلا عن الماوردي أنه لا يدفن في مقابر المسلمين لخروجه بالردة عنهم، ولا في مقابر المشركين؛ لما تقدم له من حرمة الإسلام

অর্থাৎ,  সমস্ত ফুকাহা এই বিষয়ে একমত, মুসলমানকে কাফেরদের কবরস্থানে এবং কাফেরকে মুসলিমদের কবরস্থানে দাফন করা হারাম।

 

মুরতাদকে তার ইরতিদাদের কারনে মুসলিমদের কবস্থানে দাফন করা যাবে না। এবং কাফেরদের কবরস্থানেও নয়। (৫)

 

৩. মাসিক আলকাউসারে মার্চ ২০১৩তে প্রকাশিত মুফতি আবুল হাসান আব্দুল্লাহ সাহেবের ফতোয়াটি দেখুন,

“জীবনের একটি অংশে মুসলমান থেকে পরবর্তীতে অবিশ্বাসী হওয়ায় সে নিকৃষ্টতম কাফের। শরীয়তের পরিভাষায় যাকে বলা হয় ‘মুরতাদ।’ এদের শাস্তি কাফেরদের চেয়েও বেশি। এ সকল অবিশ্বাসী ও মুরতাদের জানাযায় অংশ গ্রহণ করা, তাদের জানাযায় ইমামতি করা সুস্পষ্ট হারাম। এমনকি তাদের নিকটতম মুসলমান আত্মীয়দের জন্যও এদের জানাযা পড়া জায়েয নেই।”.

……..

আর মুসলিম পরিবারে বড় হওয়া ধর্মত্যাগী নাস্তিক লোকদের বিধান আলাদা। তাদেরকে কোনো ধর্মের কবরস্থানেই জায়গা দেওয়া যাবে না। বরং আলাদা কোনো জায়গায় গর্ত করে মাটিচাপা দিবে।……

“অমুসলিমের জানাযা নিষিদ্ধের বিধানের মতো এ বিধানেও উম্মতের ঐকমত্য রয়েছে।”…

যুক্তির নিরেখেও তার জানাযা পড়া বা তাকে মুসলমানদের কবরে দাফন করা যাবেনা। মুফতি আবুল হাসান আব্দুল্লাহ হাফিজাহুল্লাহ বলেন,

“শরীয়তের হুকুম-আহকাম নির্ধারিত হয় কুরআন-সুন্নাহ এবং এ দুটির ভাষ্য ফিকহের দ্বারা। তাই এখানে যুক্তির প্রয়োজন হয় না। তবে আলোচ্য বিষয়গুলো যদি সাধারণ যুক্তিতে দেখা হয় তবুও বিধর্মী ও অবিশ্বাসী নাস্তিক, মুরতাদদেরকে মুসলমানদের কবরস্থানে দাফন করা, তাদের জানাযা পড়া এবং তাদের জন্য দুআ করার অন্যায় ও অযৌক্তিক হওয়াই পরিষ্কার হয়ে উঠে। কারণ জীবদ্দশায় তারা যা ঘৃণা করত, অবিশ্বাস করত বা যা নিয়ে কটাক্ষ করত সে বিষয়গুলো মরণের পর তাদের উপর আরোপ করা দুনিয়াবী দৃষ্টিতেও অন্যায়ই বটে। সাধারণ যুক্তিতে এটি তো তার ‘বিশ্বাসে’র অবমাননা বৈ কিছু নয়।”

 

ইসলামের বিধান স্পষ্ট। মুমিনের ক্ষেত্রেও, কাফেরের ক্ষেত্রেও। ইসলাম এখানে সর্বোচ্চ ইনসাফ করেছে। ইসলাম কাফেরের উপরও জুলুম করে না কখনো। কাফেরের ক্ষেত্রে ইসলামের যে বিধান যেভাবে আছে, তা মূলত জমিনে ইনসাফ প্রতিষ্ঠার জন্যই। মোটাদাগে ইসলামের এই মর্মবানী কেউ উপলব্ধি করতে না পারলে তিনি আসলে ইসলামকে সামগ্রিক অর্থে বুঝতে ব্যর্থ হয়েছেন। ইসলাম ইনসাফের ধর্ম।  ইসলামের যত বিধান আছে সব মূলত ইনসাফই প্রতিষ্ঠা করেছে। এখন এই ইনসাফকে চাইলে আপনি উদারতা বলতে পারেন, চাইলে অন্য কিছু বলতে পারেন। কিন্তু ইসলামের বিধানের বাইরে গিয়ে নিজ থেকে কোনো নিয়ম বানিয়ে তাকে ইসলামের উদারতা বলা নিঃসন্দেহে গোমরাহী, কখনো কখনো কুফরি।

ইস্লামের উদারতা নিয়ে আজকাল বেশ কথা হচ্ছে। ফিকহ সামনে না এনে, নিজের আবেগ আর সেক্যুলারদের মানবিকতার মাপকাঠিকে সামনে রাখা হচ্ছে। যে কেউ যে কোনো কাজকে বৈধতা দিচ্ছে, এমনকি একেই ইসলামের মূল শিক্ষা বলে দিচ্ছে। ইসলাম যেন আজ মূর্খদের খেল তামাশার বস্তুতে পরিনত হয়েছে।

আল্লাহ আমাদের ইসলামকে ইসলামের বেঁধে দেওয়া নীতিনুযায়ী মানার তাওফিক দান করুক। আমীন।

 

তথ্যসূত্র :

১.‘What is Atheism’ প্রবন্ধ. https://www.atheists.org/activism/resources/about-atheism/

২.  রিচার্ড ডকিন্সের ‘দি গড ডিল্যুশন’   ৬ নং পৃষ্ঠা কাজী মাহবুব হাসান অনুদিত  (পিডিএফ)  (মুল ইংলিশ বইয়ের ১৪ নং পৃষ্ঠা।

৩. নাস্তিকতা কী একটি বিশ্বাস’ প্রবন্ধ.

https://www.shongshoy.org/archives/329?amp

৪. আল আশবাহ ওয়ান নাযায়ের ১৫৯ পৃষ্ঠা , দারুল কুতুবিল ইলমিয়্যাহ, প্রথম প্রকাশ ১৪১৯।

৫. আল মাওসুয়াতুল ফিকহিয়্যাহ ২১/১৮, দারুস সালাসিল, দ্বিতীয় প্রকাশ, কুয়েত।

৬. অমুসলিম, অবিশ্বাসী, ধর্মদ্রোহীর জানাযা ও দাফন : একটি প্রশ্ন ও তার উত্তর।

মাসিক আলকাউছার, মার্চ ২০১৩।

মারকাজের ফতোয়া লিংক:

https://www.alkawsar.com/bn/article/844

তথ্যসূত্র:

  1. ↑ What is Atheism’ প্রবন্ধ. https://www.atheists.org/activism/resources/about-atheism/
  2. ↑ হাল জামানার নাস্তিক্যবাদের প্রাণপুরুষ রিচার্ড ডকিন্স নাস্তিকদের বিশ্বাস সম্পর্কে বলেন,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top